সংগঠন সংহত করা ও তৃণমূল পর্যায়ে গতি ফেরানোর লক্ষে এনসিপি সমর্থিত ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর ময়মনসিংহ জেলা শাখা-র নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের পর আগামী ৬ (ছয়) মাসের জন্য এই নতুন নেতৃত্বের অনুমোদন দেওয়া হয়।
বিশেষ প্রতিনিধি, ঢাকা: সংগঠন সংহত করা ও তৃণমূল পর্যায়ে গতি ফেরানোর লক্ষে এনসিপি সমর্থিত ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর ময়মনসিংহ জেলা শাখা-র নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের পর আগামী ৬ (ছয়) মাসের জন্য এই নতুন নেতৃত্বের অনুমোদন দেওয়া হয়। সংগঠন সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ জামাল আবির ও সদস্য সচিব ফয়সাল আলম-এর অনুমোদনক্রমে এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন-এর সুপারিশে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত এই নতুন কমিটিতে মনিরুল ইসলাম লায়ন-কে আহ্বায়ক এবং প্রকৌশলী রাজিব আল হাসান-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিয়ে নেতৃত্বের মূল ব্যাটন তুলে দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ:
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ এনামুল হক
সিনিয়র যুগ্ম-সদস্য সচিব: মোঃ ওয়াশিম
সাংগঠনিক সম্পাদক: মোঃ তারিফুল ইসলাম
সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক: ইফতিয়ার
দপ্তর সম্পাদক: মোঃ মাসুদ রানা
অর্থ সম্পাদক: নিশাদ মিয়া
প্রচার ও মিডিয়া সম্পাদক: মোঃ আবু মুছা
শিক্ষা ও গবেষণা সম্পাদক: রিয়াদুল হাসান
জুলাই ও মুক্তিযোদ্ধা সম্পাদক: শরিফুল ইসলাম
কার্যকরী সদস্যবৃন্দ:
নবগঠিত এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবেন— দিগন্ত বিশ্বাস, মোঃ রাজিন আহমেদ, মেহেদী হাসান এবং কাউসার আলী।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে জানান, ঘোষিত এই নতুন নেতৃত্ব আগামী ৬ মাস ময়মনসিংহ জেলায় এনডিইএ-এর সার্বিক সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করবে। সেই সাথে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনকে নতুন রূপ দিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন অসঙ্গতি দূর করে সুসংগঠিত ও শক্তিশালী করতে এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।